২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি খেলোয়াড়দের বাজারমূল্যের দিক থেকেও ম্যাচটি গড়তে যাচ্ছে নতুন ইতিহাস। দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকারও বেশি।
বাজারমূল্যে এগিয়ে রয়েছে ফ্রান্স। দলটির বর্তমান স্কোয়াডের মোট মূল্য প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। অন্যদিকে স্পেনের স্কোয়াডের বাজারমূল্য প্রায় ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। ফলে দুই দলের মধ্যে ব্যবধান প্রায় ৩৫০ মিলিয়ন ডলার।
বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান পাঁচ ফুটবলারের মধ্যে চারজনই খেলবেন এই সেমিফাইনালে। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের বাজারমূল্য প্রায় ২৩৪ মিলিয়ন ডলার, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। ফ্রান্সের কিলিয়ান এমবাপের মূল্য প্রায় ২১০ মিলিয়ন ডলার। এছাড়া ফ্রান্সের মাইকেল অলিসে ও স্পেনের পেদ্রি গঞ্জালেস—দুজনেরই বাজারমূল্য প্রায় ১৭৫ মিলিয়ন ডলার।
দুই দলের স্কোয়াডে মোট ২২ জন খেলোয়াড়ের বাজারমূল্য ৫৮ মিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে স্পেনের সাতজন এবং ফ্রান্সের ১৫ জন।
পজিশনভিত্তিক মূল্যায়নে গোলরক্ষকদের বাজারমূল্যে এগিয়ে স্পেন। তবে রক্ষণভাগ ও আক্রমণভাগে স্পষ্ট আধিপত্য ফ্রান্সের। ফরাসিদের ডিফেন্ডারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪৭৩ মিলিয়ন ডলার, যেখানে স্পেনের রক্ষণভাগের মূল্য ৩৩৭ মিলিয়ন ডলার। অন্যদিকে মিডফিল্ডে এগিয়ে রয়েছে স্পেন, যার সম্মিলিত বাজারমূল্য ৪৯১ মিলিয়ন ডলার।
সবচেয়ে বড় ব্যবধান দেখা যায় আক্রমণভাগে। ফ্রান্সের ফরোয়ার্ড ও উইঙ্গারদের মোট বাজারমূল্য প্রায় ৮৭৭ মিলিয়ন ডলার, যা স্পেনের তুলনায় অনেক বেশি।
সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হিসেবে আলোচনায় রয়েছে ফ্রান্স ও স্পেনের এই মহারণ। মাঠের লড়াইয়ের পাশাপাশি তারকাখচিত দুই দলের দ্বৈরথে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!